আমাদের সম্পর্কে

Edumate বাংলাদেশের SSC, HSC আর ভর্তি পরীক্ষার্থীদের জন্য বানানো একটি পড়াশোনার অ্যাপ — বাংলায়, বোর্ড বই ধরে, আর এমন একজন AI শিক্ষক সহ যে খাতাও দেখে দেয়।

কেন বানানো

সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে ফেলা সহজ, কিন্তু কেউ দেখে না দিলে বোঝা যায় না কোথায় নম্বর কাটা যাচ্ছে। সবার পাশে সবসময় একজন শিক্ষক থাকে না। Edumate সেই কাজটা সহজ করতে চায় — লিখে ছবি তোলো, অংশভিত্তিক নম্বর আর কোথায় ভুল তা সাথে সাথে জেনে নাও।

অ্যাপে কী আছে

  • বোর্ড বইয়ের লাইব্রেরি — অধ্যায় ও পাঠ ধরে, প্রতিটি পাঠের নিজস্ব MCQ
  • সৃজনশীল প্রশ্ন, আদর্শ উত্তর আর হাতে লেখা খাতার AI মার্কিং
  • টাইমড মক টেস্ট, ভুলের খাতা আর নিজে থেকে ফিরে আসা রিভিশন
  • বাংলায় Edumate AI — প্রশ্নের ব্যাখ্যা আর তোমার জন্য রুটিন
  • বন্ধুর সাথে ব্যাটল, মেসেজ, গ্রুপ আর লিডারবোর্ড

আমাদের নীতি

  • যা অ্যাপে আছে শুধু তা-ই বলি — বানানো রিভিউ বা সংখ্যা নয়।
  • সহজ দাম: একটাই পেইড প্ল্যান, অটো-রিনিউ নেই, কার্ড লাগে না।
  • তোমার তথ্য বিক্রি হয় না, বিজ্ঞাপনে ব্যবহার হয় না।